শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
শ্যালো-বিদ্যুৎ চালিত সেচ পাম্পে ইরি-বোরো চাষ হচ্ছে

শ্যালো-বিদ্যুৎ চালিত সেচ পাম্পে ইরি-বোরো চাষ হচ্ছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: শ্যালো-বিদ্যুৎ চালিত সেচ পাম্পে লালমনিরহাট জেলার কৃষকের ইরি-বোরো চাষ হচ্ছে। পরিবেশ বান্ধব শ্যালো-বিদ্যুৎ চালিত সেচ পাম্পের মাধ্যমে কৃষি জমিতে সেচ দিয়ে কৃষক আবাদ করছেন ইরি-বোরো ধানসহ বিভিন্ন সবজি।

 

কৃষি জেলা হিসেবে খ্যাত লালমনিরহাট। এ এলাকায় চাষ করা হয় ইরি-বোরো ধানসহ নানা ধরনের সবজি। সেচ নির্ভর এসব চাষাবাদে ডিজেল চালিত শ্যালো মেশিন-বিদ্যুৎ চালিত সেচ পাম্পের সাহায্যে পানি সরবরাহ করা হচ্ছে।

 

সরেজমিনে ঘুরে দেখা যায়, গভীর নলকূপের এই পাম্পগুলো দিয়ে অনায়াসে সেচ নিচ্ছেন ইরি-বোরো ধানসহ সবজি চাষীরা।

 

কৃষকরা জানান, ফসলের মাঠে পানি সরবরাহ করতে ব্যবহার করা হচ্ছে ডিজেল চালিত শ্যালো মেশিন ও বিদ্যুৎ চালিত সেচ পাম্প।

 

ফুলগাছ গ্রামের কৃষক হরিপদ রায় হরি জানান, এখানকার ফসলের মাঠে কয়েক বছর ধরে ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ চালিত সেচ পাম্প।

 

উল্লেখ্য যে, লালমনিরহাটে চলতি মৌসুমে প্রায় ৮০হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone