শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ

আলু তোলার মহোৎসব চলছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে আলু তোলার মহোৎসব শুরু হয়েছে। লালমনিরহাট জেলার কৃষকরা এখন সর্বত্র আলু তোলা নিয়ে মহাব্যস্ত।

 

বিগত বছরের মতো এবারও আলু উৎপাদনে বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা করছেন। তাই তারা হাসি মুখে আলু তুলছেন।

 

লালমনিরহাট জেলার ফসলের মাঠ জুড়ে এখন শুধু কৃষকরাই নয়, তাদের সঙ্গে বাড়ির গৃহিণী ও শিশুরাও মনের আনন্দে জমিতে নেমে আলু তুলছেন।

 

এছাড়া আগত শ্রমিকরাও আলু তোলা, জমি থেকে বাড়ির আঙ্গিনায় ও হিমাগারে পৌঁছে দেয়ার কাজ করছেন।

 

কৃষক দরবেশ আলী জানান, প্রতি ৫০কেজির বস্তা আলু ৫শত টাকা করে পাইকারী বিক্রি হচ্ছে। বর্তমানে যে দরে আলু বিক্রি হচ্ছে তাতে কৃষকের সামান্য লাভ হলেও লোকসান হবে না।

 

তিনি আরও জানান, এক সপ্তাহের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে। এতে কৃষক আরও লাভবান হবেন।

 

কোদালখাতা গ্রামের কৃষক সাইফুল ইসলাম জানান, বর্তমানে আলু উত্তোলনে ব্যস্ত সময়ের পাশাপাশি অনেকে জমিতেই পাইকারদের কাছে বিক্রি করে দিচ্ছেন।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, চলতি বছর জেলায় ৪হাজার ৮শত হেক্টর লক্ষ্যমাত্রা জমিতে আলুচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আলু আবাদ হয়েছে ৫হাজার ৭শত ২৫হেক্টর জমিতে। তবে গত বছরের চেয়ে ১হাজার হেক্টর জমিতে অালু অাবাদ বেশি হয়েছে।

 

তবে এখনও উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone