শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল
দেশের সর্বনিম্ন তাপমাত্রা লালমনিরহাটে ৫.৫ডিগ্রি সেলসিয়াস

দেশের সর্বনিম্ন তাপমাত্রা লালমনিরহাটে ৫.৫ডিগ্রি সেলসিয়াস

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার ৪শত ৭৬টি গ্রাম ও ৩শত ৫৪টি মৌজার জনজীবন। মেঘ আর কুয়াশাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। লালমনিরহাট জেলার তিস্তা, ধরলা, মালদহ, রত্নাই, স্বর্ণামতি, শিংগীমারী, সানিয়াজান, ত্রিমোহনী, সাকোয়া, মরাসতি, ধোলাই, গিদারী, ছিনাকাটা নদীর চরাঞ্চলগুলোতে হিম বাতাসে শীতের তীব্রতা আরও বেশি। জীবনযাত্রা অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

 

কুড়িগ্রাম জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার (কৃষি ও সিনপটিক) সাংবাদিকদের জানায়, আজ রবিবার (৩১ জানুয়ারি) সকালে লালমনিরহাট জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৫দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন। আগামী বুধবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত আবহাওয়ার খুব একটা উন্নতি হওয়ার সম্ভাবনা কম বলে জানায় প্রতিষ্ঠানটি।

 

উল্লেখ্য যে, আজ কুড়িগ্রামেরও তাপমাত্রা ছিল ৫দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে, লালমনিরহাট জেলায় বোরো রোপণের ভরা মৌসুম চলায় তীব্র শীত উপেক্ষা করেই মাঠে কাজ করতে বাধ্য হচ্ছেন কৃষক ও দিনমজুর শ্রেণির খেটে খাওয়া সাধারণ মমানুষরা। শৈত্য প্রবাহের মধ্যেই বীজতলা থেকে চারা উত্তোলনসহ কাদা পানিতে নেমে চারা রোপণ করছেন কৃষক ও শ্রমিকরা। শীতে জড়োসড়ো হয়েই কাজে বের হয়েছেন বিভিন্ন পেশার মানুষ।

 

অপরদিকে, সাধারণ মানুষকে দেখা গেছে শীত নিবারনের জন্য খড়, কুটো দিয়ে আগুন তাপাতে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone