শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ মোটর সাইকেল জব্দ দিন দিন কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে আদিতমারী উপজেলা সমবায় অফিসার রিয়াজুল হক-এঁর ইন্তেকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান
লালমনিরহাটে অর্থাভাবে চিকিৎসা বন্ধ শিক্ষকের : বাঁচার জন্য প্রয়োজন সরকার ও বিত্তবানদের সহযোগিতা

লালমনিরহাটে অর্থাভাবে চিকিৎসা বন্ধ শিক্ষকের : বাঁচার জন্য প্রয়োজন সরকার ও বিত্তবানদের সহযোগিতা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের স্থায়ী বাসিন্দা শিক্ষক দিলীপ মিশ্র।দীর্ঘদিন ধরে ভুগছেন কিডনির রোগে। অর্থাভাবে বন্ধ চিকিৎসা।

 

শিক্ষক দিলীপ মিশ্র স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষক এবং স্বনামধন্য সঙ্গীত প্রশিক্ষক। তার বাবা রংপুরের ভাওয়াইয়া রত্ন বিশিষ্ট সুরকার ও গীতিকার রবীন্দ্রনাথ মিশ্র।

 

বর্তমানে এই কীর্তিমান ব্যক্তি প্রায় মৃত্যুসজ্জায়।দীর্ঘদিন থেকে কিডনি জনিত সমস্যার কারনে জীবন সংকটে দিলীপ মিশ্রের।

 

বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করছেন এই গুণী ব্যক্তি।কিন্তু চিকিৎসক জানিয়েছেন পুরোপুরি সুস্থ্যতা লাভের জন্য শিক্ষক ও সঙ্গীত প্রশিক্ষক দিলীপ মিশ্রের কিডনি প্রতিস্থাপন করতে হবে।যার জন্য প্রয়োজন প্রায় “দশ লক্ষাধিক” টাকার।সেই সাথে চিকিৎসক আরও জানিয়েছেন এই চিকিৎসার জন্য ভারতের ভেলরে যেতে হবে।

 

এদিকে আর্থিক অবস্থার কারনে চিকিৎসা বন্ধ আছে দিলীপ মিশ্রের। তাই তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

 

গুণী এই ব্যক্তির জীবন বাঁচাতে সহযোগিতা করতে যোগাযোগ করুনঃ ০১৭১৯৮১৯৭১০ (দিলীপ মিশ্র) অথবা ০১৭১৮৭৮৭৮৫৩৬ (তপু চক্রবর্তী, ভাগিনা)

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone