আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম সার্বজনীন শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে বনগ্রাম শিব মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।

ভিত্তি প্রস্তর স্থাপন করেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। সভাপতিত্ব করেন বনগ্রাম সার্বজনীন শ্মশান কালী মন্দিরের সভাপতি ডাঃ দীনেশ চন্দ্র রায়। এ সময় কুলাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ ২নং ওয়ার্ডের সভাপতি কামিনী কান্ত রায়, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, সমাজসেবক নৃপেন্দ্র নাথ বর্মন, বনগ্রাম কুড়ার পাড় সাবর্জনীন দূর্গা মন্দিরের সভাপতি কান্তেশ্বর রায়, ত্রৈলোক্য নাথ বর্মন, শচিন পাল, রাম বর্মন, দীনেশ সাধুসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ দিলীপ চন্দ্র রায় ও জগদীশ চন্দ্র বিশ্বাস।

সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.