আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: বর্তমানে লালমনিরহাটে ঠিক কতগুলো বিল্ডিং ঝুঁকিপূর্ণ রয়েছে তার কোন তালিকা কোথাও নেই। আর সংশ্লিষ্ট অফিসে গিয়ে ধরনা দিয়েও পাওয়া যায় না এসব তালিকা। যখন আমলারাই কামলা হয়ে যায়। তখন তথ্য অধিকার আইন অলিক কল্পনা মাত্র হয়ে যায়। আর মোবাইল ফোনে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান কর্মকর্তা-কর্মচারীগণ। অথচ এখনও লালমনিরহাটে অনেক ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে যার বয়স শতাধিক বছরেরও বেশি। এই সব বিল্ডিং এর অবস্থা এতোটাই নাজুক যে মধ্যম মাত্রার ভূমিকম্প হলেই তা মাটিতে ধূলিসাৎ হয়ে যাবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.