আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাব্দুল কাদের-এঁর উপর হামলা করেছে নেছার উদ্দিন (৩৮) নামের এক চায়ের দোকানদার।

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চেয়ারম্যানের কার্যালয়ে ঢুকে তাঁকে অতর্কিতভাবে কিলঘুষি মারেন ওই চায়ের দোকানদার। এ সময় চেয়ারম্যানের সাথে থাকা লোকজন ও গ্রামপুলিশ সদস্যরা নেছার উদ্দিনকে আটক করে।

এ ঘটনায় উত্তেজিত জনতা চায়ের দোকানটি ভাংচুর করে। পরে কালীগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আটক নেছারকে থানায় নিয়ে যান। হামলার শিকার চেয়ারম্যান মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কারন জানা যায়নি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.