এসআরবি-১৩ এর অভিযানে লালমনিরহাটের হাতীবান্ধা থেকে অপহৃত কিশোরীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত ৮টা ৭মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।
লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় অপহৃত কিশোরীকে উদ্ধারসহ প্রধান অভিযুক্ত মোঃ আব্দুল আলিম (৩৫)'কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। গত রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বেলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল আলিম লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার লতাবর গ্রামের হোসেন আলীর ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী কিশোরী ৯ম শ্রেণীর ছাত্রী এবং বয়স ১৪বছর। গত ১৩ নভেম্বর রাত ৮টার সময় ঐ কিশোরী বাড়ি থেকে মন্দিরে পূজা অর্চনা করার উদ্দেশ্যে যাওয়ার সময় অভিযুক্ত আব্দুল আলিম তার সহযোগীদের সহায়তায় মোটর সাইকেল যোগে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-২৪)।
আসামি গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধারে এসআরবি-১৩ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩ সিপিএসসি রংপুর এবং এসআরবি-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গত ২১ নভেম্বর রাত ২০ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বেলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামি এবং অপহৃত কিশোরীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে এসআরবি এর প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপহরণের মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.