লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি বাজারে সিলিন্ডার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স বোগদাদি এন্টারপ্রাইজ বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২মিনিটে লালমনিরহাটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
লালমনিরহাট জেলা প্রশাসনের মিডিয়া সেলের প্রেসনোটে বলা হয়, লালমনিরহাটের দুরাকুটি বাজারে সিলিন্ডার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স বোগদাদি এন্টারপ্রাইজ-এ এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশিদ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এবং মেমো ব্যতিরেকে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।
লালমনিরহাটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশিদ জানান, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.