লালমনিরহাটে দক্ষ উদ্যোক্তা তৈরি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে তরুণ উদ্যোক্তাদের নিয়ে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে লালমনিরহাটের আইনজীবী শপিং কমপ্লেক্সের মুন স্টার রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি কর্তৃক পূবালী ব্যাংক পিএলসির বাস্তবায়নে এ উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পুবালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখার কো-অর্ডিনেটর ও শাখা ব্যবস্থপক মধু বাবু রায়-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ মনজুর হাসান। কো-ট্রেইনার হিসেবে উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ মোজাহিদুল ইসলাম। এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন খামারী, কৃষি উদ্যোক্তা, মৎস্য, অনলাইন উদ্যোক্তাসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, এটি শুধু একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন নয়, বরং দক্ষ উদ্যোক্তা তৈরি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষনার্থীদের ব্যাগ এবং প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.