গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে। লালমনিরহাটের ভুট্টাকে ঘিরে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলে কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক ও ন্যায্য মূল্য পান, সে লক্ষ্যে সরকার বিভিন্ন বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।
শুক্রবার (২ অক্টোবর) লালমনিরহাট জেলা শহরের ক্যান্টিন মোড় এলাকায় লালমনিরহাট জেলা পরিষদের বাস্তবায়নে ১কোটি ১০লক্ষ টাকা ব্যয়ে লালমনিরহাট জেলার প্রাণকেন্দ্রে ভুট্টা চত্বর নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আরও বলেন, উত্তরাঞ্চলে যারা কৃষি পণ্যভিত্তিক কলকারখানা স্থাপন করবেন, তাদের সহজ শর্তে ৭শতাংশ সুদে ঋণ দিচ্ছে সরকার। ইতোমধ্যে লালমনিরহাটে ভুট্টাভিত্তিক কলকারখানা গড়ে তুলতে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। এসব কলকারখানা গড়ে উঠলে কৃষকের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.