লালমনিরহাটে "শুদ্ধাচার অনুশীলন করি পরিচ্ছন্ন সমাজ গড়ি, নিজে ভালো কাজ করি অন্যকে ভালো কাজে উদ্বুদ্ধ করি" প্রতিপাদ্যকে সামনে রেখে শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুলের হলরুমে কালেক্টরেট কলেজিয়েট স্কুলের আয়োজনে এ আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এটিএম রশীদুল আলম প্রামাণিক-এঁর সভাপতিত্বে ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রশিক্ষক ও প্রাক্তন ব্যাংকার মাশফিক-উজ-জামান-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মিজ রুখসানা পারভিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন মেম্বার মিজ রাহেলা চৌধুরী, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের প্রাক্তন মেম্বার সালাহউদ্ দীন আহমেদ। স্বাগত বক্তা ছিলেন অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক শারমিনা পারভিন। এতে বিশেষ বক্তা ছিলেন অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব মো. রাশেদুল ইসলাম। এ সময় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.