লালমনিরহাটে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জেলা দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের রেলওয়ে মুক্তমঞ্চে দলিল লেখক সমিতি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
লালমনিরহাট সদর দলিল লেখক সমিতির সভাপতি মোঃ সিরাজুল হক-এঁর সভাপতিত্বে বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ, লালমনিরহাট সদর দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ এস. এম শফিকুল ইসলাম লিখন-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব ও লালমনিরহাট সদর ও লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব, লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক ও আদিতমারী দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মোজাম্মেল হক, লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম, লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি ও তুষভান্ডার দলিল লেখক সমিতির সভাপতি মোঃ এ.টি.এম মুসা শামীম, লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ও হাতীবান্ধা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম। এ সময় বাংলাদেশ দলিল লেখক সমিতি, লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতি ও লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম দলিল লেখক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য দফাগুলো হলো- ১। দলিল রেজিষ্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। ২। সাবেক আইনমন্ত্রী মহোদয়ের প্রতিশ্রুতি দলিল প্রতি সম্মানী ভাতা নুন্যতম ৫০০০/= টাকা বাস্তবায়ন করতে হবে। ৩। লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেহ দলিল লেখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে। ৪। থানা ও জেলা কার্যালয়ে সরকারী খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে। ৫। যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজ পত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারনে দলিল লেখা/মুসাবিদা কারক হিসাবে দলিল লেখকদের আসামী করা যাবে না। ৬। দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে। ৭। দলিল লেখক কাউন্সিল গঠণের অনুমতি দিতে হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.