গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, দেশীয় ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে। কোনো ধরনের ষড়যন্ত্র যেন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে সব সময় সজাগ ও সতর্ক থাকতে হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার মিলনায়তনে লালমনিরহাট জেলা বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু-এঁর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ এ সময় লালমনিরহাট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদান স্মরণ
করে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি বলেন, ১৯৭৯ সাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বলীয়ান হয়ে অগণিত নেতাকর্মী দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছেন। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে সরাসরি যুদ্ধ পরিচালনা করেছিলেন এবং পরবর্তীতে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করেছিলেন।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার পথ ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও স্বৈরাচার পরবর্তী সময়ে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। বর্তমান এই ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী শক্তিকে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি।
সভাপতির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রামে বিএনপি সব সময় মাঠে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনকল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
সভায় উপস্থিত লালমনিরহাট জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ লালমনিরহাট জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রীর সাথে মতবিনিময় করেন। পরিশেষে, দেশের শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি লালমনিরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.