লালমনিরহাটে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কিশোর-কিশোরী, পরিবার ও কমিউনিটির মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জননী প্রকল্পের স্কুল ডিবেট ক্যাম্পেইনের ইউনিয়ন পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলায় বিতর্ক প্রতিযোগিতায় ৮টি স্কুল অংশগ্রহণ করেছে। আয়োজনের হোস্ট স্কুল হিসেবে গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় রয়েছে। এই ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য হলো- কিশোর-কিশোরীদের মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর পরিণতি, কিশোরী গর্ভধারণের স্বাস্থ্যঝুঁকি, আইনগত অধিকার ও প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। একই সঙ্গে পরিবার ও কমিউনিটিকে কিশোর-কিশোরীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করা এবং মা ও নবজাতকের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও নিরাপদ স্বাস্থ্য আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়াও এ উদ্যোগের উদ্দেশ্য।
স্কুল বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, মত প্রকাশের দক্ষতা ও সামাজিক বিষয়ে সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করা হবে। ক্যাম্পেইনের কাঠামো অনুযায়ী স্থানীয় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর মধ্যে থেকে ৪টি দল উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় উত্তীর্ণ হবে। পরবর্তীতে উপজেলা পর্যায়ের বিজয়ী দলগুলো জেলা পর্যায়ের চূড়ান্ত বিতর্ক অংশ নেবে।
উল্লেখ যে, গত সেপ্টেম্বর প্রকল্পটি কয়কা-এর অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ-এর বাস্তবায়নে এবং সেভ দ্য চিলড্রেন-এর কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে। স্কুল ডিবেট ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সুবর্ণরেখা লিমিটেডে এই বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.