লালমনিরহাটে উপজেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট সদর উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দ.) রুখসানা পারভীন-এঁর সভাপতিত্বে কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিথী রাণী রায়, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সুজন কুমার সরকার-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস। এ সময় তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার, দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাসিমা বানুসহ বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের মধ্যে শৃঙ্খলা, দলগত মূল্যবোধ ও নেতৃত্ব গুণাবলী গড়ে তোলে। এটি তরুণ প্রজন্মকে অন্যায় ও মাদক থেকে দূরে রেখে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকেই ক্রীড়াচর্চার এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
সভাপতির বক্তব্যে লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) রুখসানা পারভীন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বিজয়ী শিক্ষার্থীরা আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ে লালমনিরহাটের সুনাম বয়ে আনবে বলে আমি আশাবাদী।
পরে আলোচনা সভা শেষে বিজয়ী ও বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.