লালমনিরহাটে "বিকশিত হোক সুপ্ত প্রতিভা" স্লোগান নিয়ে সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমিতে লালমনিরহাটের অন্তরা সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। কর্মশালা পরিচালনা করেন অন্তরা সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক কিশোর কুমার সরকার বাঁকা। প্রশিক্ষণ সমন্বয়কারী ছিলেন বিশ্বজিত কুমার বনিক তপু, প্রদীপ কুমার বায়। এ সময় মোঃ শামছুদ্দোহা বাবু, দীলিপ কুমার রায়, শ্যামল কুমার বার, দীপক মন্ডল, আজিজুল হক বাবু মোল্লাসহ গন্যমান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ৭৩জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.