লালমনিরহাটে “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট জেলা মৎস্য অফিসার সারোয়ার জাহান, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিমসহ স্থানীয় মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি লালমনিরহাট পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
আলোচনা সভায় মৎস্য খাতের গুরুত্ব, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ চাষ এবং মৎস্যজীবীদের কল্যাণে সরকারের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরা হয়।
এর আগে সকাল ১০টায় লালমনিরহাট সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.