গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় আধুনিক ও দৃষ্টিনন্দন রাস্তা-ঘাট এবং সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রকল্প শেষ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অন্তর্গত জোড়া ব্রীজ মোড় থেকে লক্ষ্ণনাথটারী সানিয়াজান নদীর উপর ২৩কোটি টাকা বরাদ্দে ১০৪.১ মিটার দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন আর্চ সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ হাসান রাজীব প্রধানসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদকাসক্তি, ক্যাসিনো, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিক পরিবর্তন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকার ও জনগণকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এরপর দুপুর ১২টা ৩০মিনিটে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় পাটগ্রাম থানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, বিকাল ৩টায় "বন্যা প্রবন ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়)" শীর্ষক প্রকল্পে অধীনে পাটগ্রাম উপজেলার মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় বন্যা ভাঙ্গন আশ্রয় কেন্দ্র নির্মাণ এর ভিত্তি প্রস্তর উদ্বোধন, বিকাল ৪টায় সুমা চা বাগান পরিদর্শন, সন্ধ্যা ৭টায় লালমনিরহাটের হাতীবান্ধা অডিটোরিয়ামে আলোকিত লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভায় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি অংশগ্রহণ করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.