জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ পেলেন লালমনিরহাটের সোনালী স্বর্গ রায়। সোনালী লালমনিরহাট সদর উপজেলার মধুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী জেলা শিল্পকলা একাডেমির নৃত্য বিভাগের শিক্ষার্থী।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর প্রাঙ্গণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে প্রতিযোগিতা শেষে নৃত্যে সোনালী স্বর্গ রায়কে দ্বিতীয় স্থান ঘোষণা করা হয়। আর প্রথম হয়েছে মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ক্যামেলিয়া রায় রাজশ্রী।
শিক্ষা পদক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনালীর হাতে পুরস্কার ও পদক তুলে দেন। এ সময় বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন। সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মিজ শাহীনা ফেরদৌসী।
উল্লেখ্য যে, এর আগে সোনালী স্বর্গ রায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এ নৃত্যে লালমনিরহাট উপজেলা, জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান হয়ে এবার জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.