লালমনিরহাটে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট করা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, লালমনিরহাটে মঙ্গলবার (৯ জুন) জেলা প্রশাসনের পক্ষ থেকে লালমনিরহাট সদর উপজেলা ও হাতীবান্ধা উপজেলায় পৃথক ২টি মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে। ওজনে কারচুপি, অনুমোদনহীন পণ্য বিক্রয় এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের বিরুদ্ধে পরিচালিত এসব অভিযানে ৬টি মামলা রুজুসহ অর্থদণ্ড আদায় এবং বিপুল পরিমাণ অবৈধ জাল বিনষ্ট করা হয়েছে।
লালমনিরহাট সদর উপজেলায় স্বর্ণ ও কসমেটিকস দোকানে অভিযান, জরিমানা ও কড়া নির্দেশনা মঙ্গলবার (৯ জুন) লালমনিরহাট সদর উপজেলার বানিয়াপট্টি এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল হোসেন ও মোঃ মামুনুর রশিদ-এর নেতৃত্বে স্বর্ণের দোকান ও কসমেটিকস ব্যবসা প্রতিষ্ঠানে মোট ৩টি অভিযান পরিচালিত হয়।
স্বর্ণের দোকানে অনিয়ম: অভিযানকালে স্বর্ণ ব্যবসায়ীদের বিরুদ্ধে ওজনে কারচুপি করা, ওজন যন্ত্র ক্যালিব্রেশন না করা, মেট্রিক পদ্ধতি অনুসরণ না করা এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ না করার সত্যতা ও প্রমাণ পাওয়া যায়।
কসমেটিকস দোকানে অনিয়ম: কসমেটিকস প্রতিষ্ঠানে সরকার কর্তৃক নিষিদ্ধ ও অনুমোদনবিহীন পণ্য বিক্রয় এবং ব্যবসায়িক বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতা পরিলক্ষিত হয়।
দণ্ড ও নির্দেশনা: উল্লিখিত অনিয়ম ও অপরাধের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে মোট ৬টি মামলা রুজু করা হয়। 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' এবং 'ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' অনুযায়ী দোষী প্রতিষ্ঠানসমূহকে মোট ১০হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সাথে সকল স্বর্ণ ব্যবসায়ীকে দ্রুত 'ডিলিং লাইসেন্স' গ্রহণের জন্য কড়া নির্দেশনা প্রদান করা হয়েছে।
হাতীবান্ধায় ইউএনও'র নেতৃত্বে অভিযান: ১২টি চায়না দুয়ারী জাল জব্দ ও বিনষ্ট নদী ও জলাশয়ের দেশীয় মাছ এবং জীববৈচিত্র্য রক্ষায় মঙ্গলবার (৯ জুন) হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের উত্তর হলদিবাড়ি গ্রামে অবস্থিত পানাকুড়ি বিলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপজল মিত্র-এর নেতৃত্বে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে বিল থেকে মাছের বংশবৃদ্ধি ধ্বংসকারী ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল (আনুমানিক ৬০০ মিটার) জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব ক্ষতিকারক জাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার ক্ষুণ্নকারী যেকোনো অনিয়ম এবং নিষিদ্ধ ও ক্ষতিকারক জালের ব্যবহারের বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন কঠোর ও জনমুখী অভিযান ভবিষ্যতেও জেলা জুড়ে অব্যাহত থাকবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.