লালমনিরহাট জেলার কালীগঞ্জে র্যাব-১৩ এর অভিযানে ৩.৫কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রোববার (২৪ মে) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার (২৩ মে) দুপুর ১টা ৩০মিনিটে র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ফুলবাড়ী ৫নং চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতী মধ্যপাড়া গ্রামস্থ মৃত লাল মোহাম্মদের পরিত্যক্ত বাড়ীর দক্ষিণ দুয়ারী টিনের ঘরের মধ্য অভিযান পরিচালনা করে উক্ত ঘরের খাটের নীচ হতে গোলাপী রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো ৩.৫কেজি গাঁজা জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খামারভাতী গ্রামের শুকুর আলীর ছেলে মোঃ কোহিনুর রহমান (৩০) ও বোতলা গ্রামের মোঃ আব্দুল গফুরের ছেলে খোকন মিয়া (২৬)।
পরবর্তী কার্যক্রমের জন্য আসামিদ্বয় এবং জব্দকৃত আলামতসমূহ লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র্যাব-১৩ রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদক মুক্ত করতে এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.