মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে এসএসসি পরীক্ষায় ফেল করায় লাইজু আক্তার নামক এক ছাত্রী আত্মহত্যা করেছে।
আজ রোববার ৩১ মে বিষপান করে আত্নহত্যা করেছে সেই ছাত্রী। লাইজু আক্তার ওই এলাকার জেল হকের মেয়ে ও পারুলিয়া তফসীল উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী।
জানা যায়, রোববার ৩১ মে এসএসসি পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশিত হয়। উক্ত ফলাফলে লাইজু আক্তার ফেল করেছে। এ খবর পেয়ে সে বিষপান করে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু ঘটে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক সাংবাদিকদের নিকট এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.