লালমনিরহাটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। আলোচক ছিলেন ভাষা সৈনিক আবদুল কাদের ভাসানী। বক্তব্য রাখেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজীব আহসান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.