লালমনিরহাটে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ঘোষিত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা হতে সকাল ১১টা পর্যন্ত লালমনিরহাটের থানা রোডস্থ লালমনিরহাট জেলা শিক্ষা অফিস ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আখতারুজ্জামান, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসের কোষাধ্যক্ষ মোঃ নূর নবী, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের উচ্চমান সহকারী মোঃ কায়সার আলী, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোঃ রশিদুল ইসলামসহ লালমনিরহাট জেলা শিক্ষা অফিস ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.