লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাটের চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।
চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কৈলাশ বর্মন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার ও লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) রুককসানা পারভীন। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মুরাদ হোসেন, লালমনিরহাট চার্চ অভ গড এ্যাডমিনিষ্টেটিভ কাউন্সিল সভাপতি পাষ্টর শরৎ বর্মণ। এ সময় চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.