লালমনিরহাটে "একতা, প্রচেষ্টা, সফলতা" স্লোগান নিয়ে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০% বাড়ি ভাড়া, ১৫০০টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে এবং শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সারাদেশ ব্যাপী কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লালমনিরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লালমনিরহাট জেলার সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দের আয়োজনে এ কর্মবিরতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ কর্মবিরতির সময় লালমনিরহাট জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.