আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডাঃ আতিয়ার রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ শুক্রবার ২১ আগস্ট সকালে ঢাকাস্থ আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়িতে অসুস্থতা বোধ করলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকাস্থ আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ২১ আগস্ট সকাল ৮টায় তাঁর মৃত্যু হয়।
তিনি বীরমুক্তিযোদ্ধা ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে মরদেহ লালমনিরহাটে এলে আগামীকাল শনিবার ২২ আগস্ট রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.