পিআইডি, রংপুর: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুই দিনের সফরে শনিবার (৮ ফেব্রুয়ারি) রংপুরে আসছেন।
সফরসূচি অনুযায়ী, ৯ই ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০মিনিটে উপদেষ্টা কাউনিয়া উপজেলার তিস্তা ব্রিজের সন্নিকটে তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানীতে অংশগ্রহণ করবেন।
ওই দিন রাতে উপদেষ্টা ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।
পানি সম্পদ উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) আবু নইম মোহাম্মদ মারুফ খান স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.