
লালমনিরহাটের পাটগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সহযোগী সংগঠন ওলামা দলে যোগ দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই কর্মী।
জানা গেছে, শনিবার (১৯ অক্টোবর) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কর্তৃক দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ হাসান আলী ও মোঃ ফজলুল হক নামের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওই দুই কর্মী ওলামা দলে যোগ দেন।
এ বিষয় মোঃ হাসান আলী গণমাধ্যমকে জানান, শহীদ জিয়াউর রহমানের জীবনী পড়ে মুগ্ধ হয়ে তিনি জামায়াত থেকে বিএনপি'তে যোগ দেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.