লালমনিরহাট জেলা শহরের পূর্ব থানাপাড়ার বাসিন্দা মোঃ গোলাম রব্বানী বাবু (৫৫) বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৮টা ৪৫মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পর দিন বাদ জুম্মা লালমনিরহাটের কাজী পাড়া ঈদগাহ মাঠ ময়দানে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযা নামাজ শেষে করবস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
মৃত্যুকালে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ মরহুম গোলাম রব্বানী বাবু-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য যে, গোলাম রব্বানী বাবু এসএসসি ১৯৮৯ ও এইচএসসি ১৯৯১ ব্যাচ। বিএল কলেজ হতে ম্যানেজম্যান্টে অনার্স ও মাস্টার্স করেছেন তিনি। দীর্ঘ দিন তিনি প্রবাসেও ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.