আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বন্যার পানিতে ডুবে আলিফা আক্তার নামক ৮মাস বয়সী একটি কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার ১৩ জুলাই সকালে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের চর গড্ডিমারী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মৃত আলিফা আক্তার চর গড্ডিমারী গ্রামের আনোয়ার হোসেনের কন্যা।
জানা গেছে, গতকাল রোববার ১২ জুলাই রাতের বাবা-মায়ের সাথে ঘুমিয়ে পরেন আলিফা আক্তার। এ সময় বাবা-মায়ের অজান্তেই ঘরের ভিতরে ওঠা বন্যার পানিতে পরে কন্যা শিশুটির মৃত্যু হয়।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যার কারণে শিশুটির লাশ তার নানার বাড়িতে দাফন করা হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.