আগামী বুধবার (৩ এপ্রিল) লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচন-২০২৪ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ উপনির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীরা ভোটারদের সরাসরি বাড়িতে বাড়িতে গিয়ে নির্বাচনী প্রচারণা বেশ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন অব্যাহত ভাবে।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে ৫জন চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন), মোঃ আশরাফ হোসেন বাদল (চশমা), মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা (আনারস), মোঃ মমতাজ আলী (মোটর সাইকেল) এবং সফুরা বেগম (কাপ-পিরিচ) বরাদ্দকৃত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ৬শত ২৪টি।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার বলেন, লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বচনে আগামী বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টা হইতে দুপুর ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.