লালমনিরহাটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাটের খোচাবাড়ী (সাধুটারী)স্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির অঙ্গণে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের আয়োজনে এ পাদুকা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাদুকা উৎসব পূজা অর্চনা পরিচালনা করেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের পুরোহিত সুজন চক্রবর্তী। এ সময় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের সভাপতি সমীর কুমার দেব, সম্পাদক মধু সুধন রায়, কোষাধ্যক্ষ তাপস রঞ্জন বণিক, সদস্য মাধব সরকার, দীনেশ পাটোয়ারী, সুভাষ চন্দ্র বর্মণ প্রমুখসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.