শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
চিকৎসকদের প্রতি আস্থাহীনতার কারনে রোগীরা ঝুঁকছে ভারতে

চিকৎসকদের প্রতি আস্থাহীনতার কারনে রোগীরা ঝুঁকছে ভারতে

রোগ নির্ণয় জটিলতা, ভুল চিকিৎসার শঙ্কা, অপ্রয়োজনীয় টেস্ট ও অপারেশনে তুলনামূলক চিকিৎসা ব্যয় বেশি হওয়ায় দেশের চিকিৎসকদের প্রতি আস্থাহীনতায় রোগীরা ভারতে ঝুঁকছে।

 

চিকিৎসকরা রোগী বান্ধব নয় এমন দৃষ্টিভঙ্গির কারণে দেশ ছেড়ে পার্শ্ববর্তী ভারতসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন অসুস্থ বিপদগ্রস্ত মানুষ।

 

প্রাইভেট ক্লিনিক বা চেম্বারে চিকিৎসকরা ভালো আচরণ করলেও সরকারি হাসপাতালে রোগীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ অহরহ।

 

বুড়িমারী ইমিগ্রেশন দিয়ে ভারতের কলকাতায় যাতায়াতকারীদের মধ্যে ৬০ভাগই রোগী।

 

সুধী সমাজের দাবী, চিকিৎসকদের প্রতি আস্থাহীনতায় রোগীরা ভারতে ঝুঁকছে এ অবস্থার উত্তরণের উপায় কি তা সংশ্লিষ্টদের ভাবতে হবে। তা না হলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা দিনের পর দিন বৃদ্ধি পাবে।

 

অনুসন্ধানে জানা যায়, মনের সন্তুষ্টির জন্য অনেকে বিদেশে চিকিৎসা নিতে যায়। বাংলাদেশের চিকিৎসকরা মানের দিক থেকে ভালো। হাসপাতালে রোগীর চাপ বেশি থাকে। রোগীর পুরো কথা না শুনেই ব্যবস্থাপত্র দিয়ে দেন। এতে করে রোগী ও তার স্বজনদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়। সরকারি ও বেসরকারি সকল হাসপাতালে ব্যবস্থাপনার উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। নয় তো চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone