শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
লালমনিরহাটের তিস্তা নদীতে পানি কমছে, বন্যার শঙ্কা অনেকাংশে কম

লালমনিরহাটের তিস্তা নদীতে পানি কমছে, বন্যার শঙ্কা অনেকাংশে কম

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

লালমনিরহাট জেলার প্রায় সব অংশ ছুঁয়ে বয়ে চলা তিস্তা নদী শুষ্ক ও বর্ষা মৌসুমে দুই ধরনের রূপ। আর তিস্তা নদীর শুষ্ক চরাঞ্চলে ঝরঝরে বালুকে সবুজ ফসলে আচ্ছাদিত করতে কৃষকরা ব্যস্ত হয়ে পড়েন। অপরদিকে বর্ষাতে এর ঠিক উল্টো। মুদ্রার এপিট ওপিটের ন্যায়। প্রায় প্রতি বছর অতিবৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে আকষ্মিক বন্যায় তলিয়ে যায় সব ফসলী জমির ফসল। গত কয়েক দিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়েছিল আশঙ্কাজনক হারে। কিন্তু হঠাৎ রূপ পাল্টে গেছে আলোচিত তিস্তা নদীটির, সেই সাথে কমতে শুরু করেছে পানি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, উজানের দিক থেকেই পানি কমেছে। কয়েকদিন আগের পানি বৃদ্ধি পেয়েছিল। গত পরশু এবং আজকের পানি কমেছে। বিপদসীমার অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আসামের দিকে মূলত বৃষ্টি হচ্ছে। আপাতত তিস্তায় পানি বাড়ার কারণ দেখছিনা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ সাংবাদিকদের বলেন, কিছু জায়গায় পানি জমেছে। বানভাসা নামক জায়গাতে কিছু জমি তলিয়ে গেছে। কোথাও কোথাও পানির উপরে ধানের শীষ দেখা যাচ্ছে। সেগুলোর কোন সমস্যা হবেনা। তাদেরকে ধান কাটতে বলা হচ্ছে। বৃষ্টি যেহেতু থেমে থেমে হচ্ছে, তাই কৃষকরাও এর ফাকেই ধান কেটে নিচ্ছেন। কিছু জায়গায় চীনাবাদাম জাতীয় ফসল আছে, সেগুলো তলিয়ে গেছে। গত ২৬ মে রাত থেকে পানি নেমে যাওয়ার সংবাদ পেয়েছি। পানি নেমে গেলে এসব ফসলের তেমন কোন ক্ষতি হবে না।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর সাংবাদিকদের বলেন, আগাম বন্যার কোন তথ্য আমাদের কাছে নেই। অতি বৃষ্টির কারণে হয়তো হতে পারে। যদি কোন দুর্যোগ আসে, তাহলে তা মোকাবিলা করতে মাদের পর্যপ্ত ত্রাণ আছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone