শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাটে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

লালমনিরহাটে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

লালমনিরহাটে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে শতবর্ষের পুরাতন গির্জা ঘর ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড) প্রাঙ্গণে শুভ বড়দিন উদযাপন করা হয়েছে।

 

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৩০মিনিটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শুভ বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে দিন ব্যাপী চলে।

 

অনুষ্ঠানে ঈশ্বরের মন্ডলীর সম্পাদক মিঃ জেমস্ আশিষ দাস সকলকে খ্রিষ্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানান। তিনি ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। এ সময় তিনি শাস্ত্র আলোচনা করেন। অনুষ্ঠানের উদ্বোধনী শাস্ত্র পাঠ করেন মিঃ চারু চন্দ্র রায়। অনুষ্ঠানে প্রার্থনা, শাস্ত্র আলোচনা ও এষা আদ্রিতা দাসের বিশেষ গান পরিবেশন করা হয়। এর আগে রোববার (২৪ ডিসেম্বর) রাতে মন্ডলীর যুবক-যুবতীরা নগর কীর্তন করে।

 

মন্ডলীর সম্পাদক মিঃ জেমস্ আশিস দাস, ঈশ্বরের মন্ডলীর সভাপতি মিঃ ডেভিড কর্মকার, সমাজ সেবক জাকিয়া সুলতানা রিমু, লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপনসহ উপস্থিত সকলে বড়দিনের কেক কেটে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করেন।

 

পরে মন্ডলীর পালক মিঃ সচ্চিদানন্দ বর্মন শেষ প্রার্থনা, প্রভুর প্রার্থনা ও আশিষ বচন দিয়ে উপাসনা শেষ করেন। দুপুরে প্রীতি ভোজের আয়োজন করা হয়। এ সময় মন্ডলীর সকলে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone