১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান লিমন।
সোমবার (২০ নভেম্বর) জাতীয় পার্টির দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সভাপতি শেরীফা কাদের এমপি, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান লিমন, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছেন অনেকেই বলে জানা গেছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.