শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট কালেক্টরেট মাঠে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু-এঁর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মোঃ সিরাজুল হক, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব এ.কে.এম কামরুল হাসান বকুল। বক্তব্য রাখেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ও লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩ এর আহবায়ক মোঃ মোড়ল হুমায়ুন কবীর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি প্রমুখ। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ও লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩ এর অভ্যর্থনা উপ-কমিটির আহবায়ক আলহাজ্ব শাহ আলম শেখ, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলায় ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাগনের উৎপাদিত পণ্য সামগ্রী বিশেষ করে দেশি-বিদেশি, আন্তজার্তিক মানসম্পন্ন পণ্য ও সেবাকর্ম সর্বসাধারণের সম্মুখে উপস্থাপিত হবে। যার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ স্থানীয় অর্থনৈতিক কর্মকান্ড আরও বেগবান হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone