শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রীজ আছে; রাস্তা নেই

Exif_JPEG_420

লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ইটাপোতা নবী মিস্ত্রির বাড়ীর দক্ষিণে ছড়ার উপর নির্মিত গার্ডার ব্রীজ নির্মাণের দীর্ঘ দিন অতিবাহিত হলেও দুপাশে মাটি ভরাটসহ সংযোগ সড়ক না থাকায় চরম দুর্ভোগে পড়েছে মোগলহাট ইউনিয়নের পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ। এ ব্রীজ অতিক্রম করে যেতে হয় কর্ণপুর, বুমকা, খারুয়া, ইটাপোতাসহ আশে পাশের বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষকে।

 

এলাকাবাসী জানান, আশেপাশের প্রায় ৫টি গ্রামের কয়েক হাজার মানুষ উপজেলা সদরে আসার জন্য দীর্ঘদিনের চাওয়া ছিল ইটাপোতা নবী মিস্ত্রির বাড়ীর দক্ষিণে ছড়ার উপর একটি ব্রীজ। ইটাপোতা ছড়ার উপর ব্রীজ নির্মিত হলেও দুর্ভোগ কমেনি এলাকাবাসীর। সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় তাদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। ব্রীজ নির্মিত হলেও তারা ব্রীজ ব্যবহার করতে পারছে না। তার উপর তাদের যে পায়ে হাটার রাস্তা রয়েছে সেটিও বর্ষা মৌসুমের কয়েক মাস পানিতে ডুবে থাকে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরে ৬৮লক্ষ ৬৮হাজার ৭শত ৩টাকা ব্যয়ে ইটাপোতা নবী মিস্ত্রির বাড়ীর দক্ষিণে ছড়ার উপর ১৫মিটার ব্রীজ নির্মাণের কাজ শুরু হয়। মেসার্স জামান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘ দিন আগে এ নির্মাণ কাজ শেষ করে। ব্রীজ নির্মাণের পর ব্রীজের দুপাশে মাটি ভরাট করার কথা থাকলেও মাটি ভরাট করা হয়নি। চলাচলের বিকল্প কোন রাস্তা না থাকায় ব্রীজের দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী।

 

রাস্তা দিয়ে চলাচলকারীরা জানান, আগে ব্রীজ ছিল না, তখন যেভাবে কাপড় ভিজিয়ে রাস্তা পাড় হয়েছি ব্রীজ নির্মাণের পরও একই অবস্থা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এলাকাবাসীর প্রাণের দাবি ছিল ব্রীজ কিন্তু ব্রীজ নির্মিত হলেও এর কোন সুফল আমরা পাচ্ছি না। রাস্তা না থাকায় রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের যাতায়াত দুরহ হয়ে পড়েছে। মাটি ভরাটের কাজ নিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান টালবাহানা করছে। এরপর ঠিকাদার প্রতিষ্ঠান মাটি ভরাট না করেই চলে যায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone