লালমনিরহাটে "Management of Innovation in SMEs of Light Engineering Sector" শীর্ষক ২দিন ব্যাপী কর্মশালা'র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) লালমনিরহাটের ষ্টেশন রোডস্থ সাধারণ পাঠাগারে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর যৌথ আয়োজনে এ কর্মশালা'র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাসিব লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ এনামুল হক টিপু-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ আফরোজা খাতুন। এতে বিশেষ অতিথি ছিলেন বিসিক লালমনিরহাট জেলা কার্যালয় উপ-ব্যবস্থাপক মোঃ এহেছানুল হক। প্রশিক্ষক ছিলেন শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)র যুগ্ম পরিচালক (অবঃ) মোঃ আব্দুল মুসাব্বির। এ কর্মশালায় প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.