লালমনিরহাটে "ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল" শ্লোগান নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাটের খোর্দ্দ সাপটানাস্থ বিদ্যালয় প্রাঙ্গণে চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদার রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্যাহ্। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারী, লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত, চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটি সভাপতি রেভারেন্ড তপন কুমার বর্মন। এ সময় চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.