শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
শীতার্ত রিক্সা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

শীতার্ত রিক্সা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় রিক্সা শ্রমিক পার্টি’র শুভযাত্রা উপলক্ষে শীতার্ত রিক্সা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে জাতীয় রিক্সা শ্রমিক পার্টি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

 

জাতীয় রিক্সা শ্রমিক পার্টি লালমনিরহাট জেলা শাখার সভাপতি খলিল মিয়া-এঁর সভাপতিত্বে সদস্য সচিব নজরুল ইসলাম-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহতাব আলী। বক্তব্য রাখেন লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম আউয়াল প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ নজরুল ইসলাম বাদশা, মোঃ আনসার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে সারিবদ্ধ ভাবে রিক্সা নিয়ে শ্রমিকরা একটি শোভাযাত্রা বের করে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ কামাল স্টেডিয়াম মাঠে এসে মিলিত হয়।

 

পরে শীতার্ত শতাধিক রিক্সা শ্রমিককে কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone