শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
পদার্থ ও রসায়ন উভয় বিষয়ে একশতে ১০০ নম্বর পেয়েছে প্রিয়ন্তী!

পদার্থ ও রসায়ন উভয় বিষয়ে একশতে ১০০ নম্বর পেয়েছে প্রিয়ন্তী!

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে দুই বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর পেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে সাইমিম তানজি প্রিয়ন্তী। সে ভবিষ্যৎতে চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করার স্বপ্ন দেখছে।
সোমবার (২৮ নভেম্বর) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এমন কৃতিত্ব অর্জন করেছে সাইমিম তানজি প্রিয়ন্তী। মেধাবী ছাত্রী প্রিয়ন্তী লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে এমন ফলাফল অর্জন করেছে। সে পদার্থ ও রসায়ন বিজ্ঞান ছাড়াও গণিত বিষয়ে ৯৯ নম্বরসহ সকল বিষয়েই এ প্লাস পেয়েছে। প্রিয়ন্তী ভবিষ্যৎতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। সে লালমনিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের আর্দশ পাড়া এলাকার সাইফুল ইসলাম লিটন ও স্থানীয় মজিয়া সোবহান ইসলামিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ তহমিনা বেগমের বড় মেয়ে।মেয়ের এমন ফলাফলে বাবা ও মা খুবই খুশি। আগামীতে সে সৈয়দপুর বিজ্ঞান কলেজে পড়াশুনা চালিয়ে ভাল ফলাফল করে মেডিকেল কলেজে পড়তে ইচ্ছুক প্রিয়ন্তী। এর আগে ২০১৬ সালের পিএসসি এবং ২০২০ সালের জেএসসি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তিসহ জিপিএ ৫ পেয়েছে। এছাড়া সে লালমনিরহাট জেলা ও লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে অনেক পুরস্কারও পেয়েছে।
প্রিয়ন্তী এই সাফল্যে তার শিক্ষক, বাবা, মাসহ সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে ভবিষ্যতে ডাক্তার হয়ে চিকিৎসা সেবা দিয়ে অবহেলিত মানুষের পাশে থাকতে চায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone