লালমনিরহাটে বর্ণমালা থিয়েটার লালমনিরহাট এর সংস্কার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট রেলওয়ে ওভার ব্রীজের পূর্ব পার্শ্বে এ থিয়েটারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, লাল থিয়েটারের সভাপতি আব্দুল জব্বার মোল্লা, রত্নাই থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বর্ণমালা থিয়েটারের প্রতিষ্ঠাতা ওস্তাদ তাজুল চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জহুরুল হক টিটু প্রমুখ। এ সময় বর্ণমালা থিয়েটারের সভাপতি অধ্যক্ষ এন্তাজুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.