শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার এটিএম বুথ ও সিআরএমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ সেবা সংযোগ মেলা-২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত জন্মান্ধ হাফেজা খাদিজা খাতুনকে “খাদিজা ভবন” হস্তান্তর অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ এবং মদ জব্দ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়- দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘সুলতানার স্বপ্ন’ এবং রোকেয়ার বিবিধ সমাজভাবনা- আমাদের সময়ের লড়াই আলোচনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক ‍দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত
লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হয়েছিল শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ। দুপুর ২টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় ভোট গণনা।

 

লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর রিটার্নিং অফিসার মোঃ আবু জাফর সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ওয়ার্ড নং-১ এ মোছাঃ রোকাইয়া সুলতানা (টেবিল ঘড়ি) বরাদ্দকৃত ১শত ১৪টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ওয়ার্ড নং-২ এ মেহেরুন নাহার (দোয়াত কলম) বরাদ্দকৃত ২শত ৪৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ওয়ার্ড নং-১ এ মোঃ ফরহাদ হোসেন লিটন (টিউবওয়েল) বরাদ্দকৃত ৭১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ওয়ার্ড নং-২ এ মোঃ মনোয়ার হোসেন (তালা) বরাদ্দকৃত ৮৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ওয়ার্ড নং-৩ এ মোঃ মোজাম্মেল হক (টিউবওয়েল) বরাদ্দকৃত ৬৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ওয়ার্ড নং-৪ এ মোঃ মনছুর আলী (টিউবওয়েল) বরাদ্দকৃত ৭৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

এদিকে লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন মোঃ মতিয়ার রহমান ও অপরদিকে ওয়ার্ড নং-৫ এ লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য হয়েছেন মোঃ তাহমিদুল ইসলাম বিপ্লব।

 

উল্লেখ্য যে, এ নির্বাচনে মোট ভোটের সংখ্যা ৬শত ২৪টি, মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬টি, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ৬টি। এতে ১৪জন সদস্য, ৮জন সদস্যা পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

 

প্রসঙ্গত, এর আগে সর্বশেষ ২০১৬ সালের ১৮ ডিসেম্বর এ জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone