শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের অংশগ্রহণে ব্যতিক্রমী বৈশাখ উদযাপন অনুষ্ঠিত হবে ভারতীয় নাগরিক প্রবীরের লাশ দীর্ঘ ৫বছর ধরে কঙ্কাল হয়ে পড়ে রয়েছে হিমঘরে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩জন আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ আমেরিকার সাথে সম্পাদিত অসম গোলামীর চুক্তি বাতিলের দাবিতে- বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সজনে ডাটার বাম্পার ফলন হঠাৎ অসুস্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ রোগের সংক্রমণে দিশেহারা লালমনিরহাটের খামারীরা

গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ রোগের সংক্রমণে দিশেহারা লালমনিরহাটের খামারীরা

লাম্পি স্কিন ডিজিজ-এলএসডি গরুর জন্য একটি ভয়ঙ্কর ভাইরাস জনিত চর্মরোগ। যা লালমনিরহাটের গরু খামারীদের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে।

 

প্রাণিসম্পদ চিকিৎসক মোঃ হায়দার আলী বলেন, ভাইরাস জনিত এই রোগ বিভিন্নভাবে ছড়ায়। যেমন- মশা, মাছি, আঁটালি, খাবার, একসাথে একাধিক গরু পালন করার ফলেও এই রোগ ছড়াতে পারে।

 

তিনি আরও বলেন, এ রোগের লক্ষণ সমূহ হলো- গরুর গায়ে জ্বর হয়, গরুর গায়ে অসংখ্য গোটা গোটা নুডইল দেখা যায়, গলার নিচে, সিনার নিচে, পায়ের নিচে রস বা পানি জমে ফুলে যায় এবং গরুর খাওয়ার রুচি কমে যায়। অনেক সময় গরুর খাওয়ার রুচি ঠিক থাকে। লাম্পি স্কিন ডিজিজ এর সংক্রমণের ফলে অনেক সময় গাভী ও বাছুর গরু মার যায়। তবে প্রাপ্ত বয়স্ক গরু মারা যাওয়ার সম্ভাবনা খুব কম।

 

লালমনিরহাট সদরের চর খাটামারী এলাকার গরুর খামারী আসাদুল হক বলেন, ভাইরাস জনিত এ রোগের প্রতিষেধক বাজারে অনেক দাম যা, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে ঔষধ কিনতে হিমশিম খাচ্ছি। সরকারিভাবে কোন প্রকার সুযোগ-সুবিধা পাইনি।

 

তিনি আরও বলেন, আমাদের এলাকায় ১৫টির মত গরু আক্রান্ত হয়েছে ও ইতিমধ্যে অনেক খামারীর গরু মারা গেছে। সরকারিভাবে যদি এ রোগের প্রতিষেধক দেওয়া হয় তাহলে খামারী ও সাধারণ মানুষ অনেকটা উপকৃত হতো।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone