শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়
লালমনিরহাট জেলা পরিষদে চেয়ারম্যান পদে ১জন, সংরক্ষিত মহিলা সদস্যা পদে ৯জন ও সদস্য পদে ২২জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

লালমনিরহাট জেলা পরিষদে চেয়ারম্যান পদে ১জন, সংরক্ষিত মহিলা সদস্যা পদে ৯জন ও সদস্য পদে ২২জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী সোমবার (১৭ অক্টোবর)।

 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে লালমনিরহাট জেলা পরিষদে চেয়ারম্যান পদে ১জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্যা পদে ৯জন, সদস্য পদে ২২জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছে।

 

এ নির্বাচন চেয়ারম্যান পদে দলীয়ভাবে ও প্রতীকে হওয়ায় লালমনিরহাট জেলা পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রার্থী রয়েছে।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুরুল হাসান সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল কারী ১জন মোঃ মতিয়ার রহমান। সংরক্ষিত মহিলা আসনের সদস্যা পদে মনোনয়নপত্র দাখিল কারী ৯জন। তন্মধ্যে ওয়ার্ড নং-১ এ ৬জন, ওয়ার্ড নং-২ এ ৩জন। সদস্য পদে মনোনয়নপত্র দাখিল কারী ২২জন। তন্মধ্যে ওয়ার্ড নং-১ এ ৩জন, ওয়ার্ড নং-২ এ ৯জন, ওয়ার্ড নং-৩ এ ২জন, ওয়ার্ড নং-৪ এ ৫জন, ওয়ার্ড নং-৫ এ ৩জন।

 

এদিকে লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান হচ্ছেন মোঃ মতিয়ার রহমান। এখন শুধু সরকারি ভাবে ঘোষণার আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।

 

আগামী রবিবার (১৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বাছাই, আগামী সোমবার হতে বুধবার (১৯ হতে ২১ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের, আগামী বৃহস্পতিবার হতে শনিবার (২২ হতে ২৪ সেপ্টেম্বর) আপিল নিষ্পত্তি, আগামী রবিবার (২৫ সেপ্টেম্বর) প্রার্থীতা প্রত্যাহার, আগামী সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রতীক বরাদ্দ।

 

প্রসঙ্গত, এর আগে সবশেষ ২০১৬ সালের ১৮ ডিসেম্বর এসব জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone